ads

বুধবার , ১২ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্যাতন যতই করুক মাঠ ছাড়ব না : মওদুদ

খবর টি পড়েছেন : ৩৭৪
নির্যাতন যতই করুক মাঠ ছাড়ব না : মওদুদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সারাদেশের কোথাও নির্বাচনের নূনতম পরিবেশ নেই অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন চালানো হচ্ছে।প্রচারে বাধা দেয়া হচ্ছে। তিনি বলেন, যতই নির্যাতন করুক না কেন মাঠ ছাড়ব না। আমরা শেষ দিন পর্যন্ত মাঠে থাকব।নির্বাচন করব। গণতন্ত্র পুনরুদ্ধার করব। তিনি ১২ ডিসেম্বর বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওইসব কথা বলেন।
মওদুদ আহমদ তার নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, সারাদেশেল মতো নোয়াখালী ৫ আসনেও নির্বাচনের বিন্দুমাত্র পরিবেশ নেই।ধানের শীষের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি গণমাধ্যমকে এসব বিষয় পর্যবেক্ষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মণি প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারে সফরসঙ্গী রিয়াজ-ফেরদৌস পরবর্তী সংবাদ সবাইকে ধৈর্যশীল আচরণ করতে হবে : সিইসি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads