ads

বুধবার , ১২ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ওলামা-মুসল্লীদের বিশাল প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ৩০৯
ময়মনসিংহে ওলামা-মুসল্লীদের বিশাল প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে কর্মরত নিরীহ ধর্মপ্রাণ মুসল্লী, দ্বীনি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের উপর দিল্লীর মাওলানা সা’দ পন্থীদের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা, হত্যার মূল নায়ক সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও খাঁন শাহাবুদ্দিন নাসিমসহ হামলাকারী অনুসারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার, বিশ্ব ইজতেমা বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গী ইজতেমার ময়দান ওলামাদের হাতে বুঝিয়ে দেয়া, ময়মনসিংহ হতে যারা ইজতেমা ময়দানে হামলা করতে গিয়েছিলো তাদের খুঁজে গ্রেফতারসহ অন্যান্য দাবিতে বুধবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন কৃষ্ণচূড়া চত্বরে একপ্রতিবাদ সমাবেশ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর ময়মনসিংহ কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী। প্রতিবাদ সমাবেশে ওলামা-মাশায়েখ, ইত্তেফাকুল ওলামা বৃহত্তর ময়মনসিংহের শীর্ষ নেতৃবৃন্দ, দ্বীনি মাদ্রাসার শিক্ষত-ছাত্রসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ গ্রহণ করেন।
ইত্তেফাকুল ওলামা বৃহত্তর ময়মনসিংহ সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি মহিবুল্লাহ’র সভাপতিত্বে এবং মাওলানা মন্জুরুল হকের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর ময়মনসিংহ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা খালেদ সাইলুল্লাহ সাদী ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, জেলা তাবলীগ জামায়াতের মজলিশে সুরার সদস্য অধ্যাপক ড. হাফিজ উদ্দিন আহমদ, মুফতি ফজলুর হক, মুফতি আহমদ আলী, মাও. দেলোয়ার হোসেন,মাও.আইন উদ্দিন, মুফতি মাহবুবুরøাহ, মাও. যাকারিয়া, মাও. মাহাম্মদ, মাও. মুখলেছুর রহমান,ক্যপ্টেন (অব.) সালাহ উদ্দিন, মফিজুল ইসলাম, মাও. আমীর ইবনে আহমদ, মাও. সাইদুর রহমান, মাও. নজরুল ইসলাম, মাও. শরীফুর রহমান,মাও. মানাযির আহসান খান তাবলীশ, মাও. রফিকুল আলম হামিদী, মাও. আবু তাহের, মাও. রাশেদুর রহমান, মাও. চৌধুরী নাছির আহমাদ, মাও. আব্দুল হাই, মাও. ফিরোজ আহমদ, মাও. মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, মাও. আতিকুল ইসলাম, মাও. ওয়াহিদুল্লাহ, মাও. আশরাফ আলী, মাও. মনিরুল ইসলাম, মাও. আবুল ফজল প্রমুখ। টঙ্গীতে হামলার শিকার মাওলানা হেলাল উ্দ্দিনসহ অন্যান্যরা।
গত ০১ ডিসেম্বর দিল্লীর সা’দপন্থী নামে পরিচিত সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও খাঁন শাহাবুদ্দিন নাসিম সাহেবদের নেতৃত্বে উগ্র ও চরমপন্থী তাদের অনুসারীদের, ঢাকায় একত্রে করে, আইনের তোয়াক্কা না করে, টঙ্গী ইজতিমা ময়দানের অভ্যন্তরে, অবস্থানরত ও কর্মরত মুসুল্লিদের এবং টঙ্গী ইজতিমা ময়দানে অবস্থানকৃত মাদ্রাসায় পাঠরত নিরীহ ছাত্রদের উপর বর্বরোচিত ও অতর্কিত হামলা, জখম, গুরুতর আহত ও হত্যার তান্ডবলীলা চালায়। যা বাংলার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সবাইকে ধৈর্যশীল আচরণ করতে হবে : সিইসি পরবর্তী সংবাদ বিমান বাহিনী জাতির গর্বের প্রতীক : রাষ্ট্রপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads