ads

মঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নৌকার পথসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪৫
শ্রীবরদীতে নৌকার পথসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদীÑঝিনাইগাতী) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, টানা ২ বারের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের (নৌকা প্রতীক) প্রথম নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার সিংগাবরনা ইউনিয়নের কর্ণঝোড়া দাখিল মাদ্রাসা মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
সিংগাবরনা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রহুল আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ ও মহাজোট প্রার্থী এমপি একেএম ফজলুল হক চান। তিনি বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, এ আসনে বিগত ১০ বছরে যা উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পর আর কেউ উন্নয়ন করতে পারেনি। আরও উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এজন্য চলমান উন্নয়ন অব্যহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার জয়ী করতে হবে।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ছালেহ মো. নুরল ইসলাম হিরু, কেন্দ্রীয় যুবলীগ নেতা কৃষিবিদ ফররুখ আহমেদ ফারুক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আল ফারুক ডিউন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা আওয়ামীলীগ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, আওয়ামী লীগ নেতা পৌর মেয়র আবু সাইদ, জেলা আওয়ামী লীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লিটন, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আবু জাফর, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক অ্যাডভোকেট মেরাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেল, সিংগাবরনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরল ইসলাম প্রমূখ। পথসভায় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী সংবাদ শেরপুরে নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করলেন হুইপ আতিক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads