ads

মঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করলেন হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি, ৪ বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। তিনি ১০ ডিসেম্বর সোমবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর বাজার মোড়ে প্রথম নির্বাচনী পথসভার মাধ্যমে ওই কার্যক্রম শুরু করেন। ওইসময় তিনি বলেন, এই ইউনিয়ন থেকেই নির্বাচনের প্রথম প্রচারণা সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে শুরু করা হলো। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে আবারও বিজয়ী হলে কামারেরচর থেকেই তার অসমাপ্ত কাজগুলো শুরু করা হবে। তিনি কামারেরচরবাসীকে আবারও ৫ম বারের মত শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে শেরপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে বলেন, তার অসমাপ্ত কাজগুলোর মধ্যে রয়েছে শেরপুরে রেললাইন স্থাপন, শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক ফোরলেনে উন্নীতকরণ, মেডিকেল কলেজ স্থাপন ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন।
পরে তিনি সন্ধ্যায় কামারেরচর বাজারে আরেক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। ওইসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি সোয়েব আহমেদ শাকিল, কামারেরচর ইউনিয়ন আ’লীগ নেতা দুলাল উদ্দিন মাস্টারসহ আওয়ামী-লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও নৌকা সমর্থকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ পাওয়ার পরপরই দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলা শহরে নৌকার পক্ষে মিছিল করেন হুইপ আতিউর রহমান আতিক। ওইসময় পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, হুইপ তনয়া ডাঃ শারমিন সুলতানা অমিসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নৌকার পথসভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads