স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্য ও গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে শেরপুর পৌরসভার তরফ থেকে বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় এবার ‘বিজয় দিবস হাঁটা প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে। ১৭ ডিসেম্বর সকাল ৭টায় পৌরসভার পুরাতন ভবনের (চারু ভবন) সামনে থেকে শহর হয়ে শেরীব্রিজ পর্যন্ত সীমানা ক্ষেত্রে ওই হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে তাৎক্ষণিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এদিকে ওই হাঁটা প্রতিযোগিতাটি সফল করতে পৌরসভার ফেসবুক পেইজেও প্রচারণামূলক পোস্ট দেওয়া হয়েছে।
শেরপুর পৌরসভা সচিব আবু লায়েস মোঃ বজলুল করিম ১১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচীর অংশ হিসেবে বিজয় দিবস হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৫ বছরের উর্ধ্ব বয়সের যেকোন পৌর নাগরিককে ওই প্রতিযোগিতায় অংশ নিতে ১৫ ডিসেম্বরের মধ্যে পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে ১শ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।









