ads

মঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভুয়া এনএসআই উপ-পরিচালক গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৬০
শেরপুরে ভুয়া এনএসআই উপ-পরিচালক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভুয়া এনএসআই উপ-পরিচালক পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। ১০ ডিসেম্বর সোমবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ হাবিবুর রহমান জামালপুর শহরের দেওয়ান পাড়া মহল্লার ইউনুস আলীর ছেলে। সে বর্তমানে শহরের দিঘার পাড় মহল্লায় শ্বশুর বাড়িতে থাকতো।
জানা যায়, শেরপুর শহরের চকবাজার এলাকার শাহজাহান মার্কেটের একটি ইলেক্ট্রনিক্স দোকানে ওই ভুয়া এনএসআই উপ-পরিচালক পরিচয়দানকারী হাবিবুর রহমানের সাথে ৪ খেলোয়াড় যুবক সদর উপজেলার চরসাপমারী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে সুরুজ্জামান (১৮), পৌর শহরের খরমপুর মহল্লার নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২০) ও শাহীনের ছেলে কাউছার (২৩) এবং জামালপুর শহরের দেওয়ানপাড়ার মৃত বাবুলের ছেলে ছানোয়ার রহমান (৩৫) এর সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সুবাদে ভুয়া উপ-পরিচালক হাবিবুর রহমান ওই ৪ যুবককে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সহকারী পরিচালক পদে চাকুরী দেয়ার প্রলোভন দেখায় এবং সেই সূত্র ধরেই ওই ৪ যুবকদের কাছ থেকে মানি রশিদের মাধ্যমে ৩০ হাজার ৫ টাকা করে গত ২৭/১০/১৮ইং তারিখ থেকে পর্যায়ক্রমে ১ লাখ ২০ হাজার বিশ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেন।
এদিকে ওই ভুয়া এনএসআই উপ-পরিচালক হাবিবুর রহমানের ওই কর্মকান্ড শেরপুরের এনএসআই কর্তৃপক্ষের কাছে সংবাদ আসলে তাকে আটকের জন্য ফাঁদ পাতে তারা। পরে কৌশল অবলম্বন করে সোমবার রাতে ওই ভূয়া এনএসআইয়ের উপপরিচালক পরিচয়দানকারী ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা হয় প্রতারিত ৪ যুবকের দেয়া ৩০ হাজার ৫ টাকার ৪টি মানি রশিদ ও প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল সেট ও ৫ হাজার টাকা।
এ ব্যাপারে সদর থানায় প্রতারিত যুবকেরা বাদী হয়ে ১১ ডিসেম্বর প্রতারক ওই ভুয়া উপ-পরিচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবস… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে আবারও কবর খুড়ে ১১ কঙ্কাল চুরি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads