ads

মঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় পতাকায় দেশপ্রেম ছড়ান মুক্তিযোদ্ধা মনোতুষ মণ্ডল

খবর টি পড়েছেন : ১৯২
জাতীয় পতাকায় দেশপ্রেম ছড়ান মুক্তিযোদ্ধা মনোতুষ মণ্ডল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ নতুন প্রজন্মদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে সারা দেশ ঘুরে পতাকা বিক্রি করেন বীর মুক্তিযোদ্ধা মনোতুষ মণ্ডল। মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মাস এলেই নিজেকে স্থির রাখতে পারেন না বীর তিনি। ২ মাসব্যাপী জাতীয় পতাকা নিয়ে সারাদেশ ঘুরে বেড়ান তিনি। মনোতুষ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের বাসিন্দা। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার ছোট সংসার। তিনি বর্তমানে শেরপুরের নকলা উপজেলায় অবস্থান করছেন।
নকলা জোড়াব্রিজের উপরে মনোতুষ মণ্ডলের সাথে কথা হলে তিনি বলেন, স্বাধীনতা ও বিজয়ের মাস আসলে সেই মুক্তিযুদ্ধের স্মৃতি সামনে এসে হাজির হয়। তাই পতাকা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ফিরি। এ ২ মাসে সাংসারিক সব কাজ ফেলে জাতীয় পতাকা বিক্রি করলে মনে শান্তি মিলে। তিনি জানান, মার্চ ও ডিসেম্বর মাসে প্রতিদিন গড়ে ৮শ টাকা থেকে ২ হাজার ৫শ টাকার পতাকা বিক্রি করতে পারেন। আকার অনুযায়ী প্রতিটি পতাকার ৮০ টাকা থেকে ৩৫০ টাকা করে বিক্রি করা হয়। তাছাড়া হাত ও মাথা বন্ধনী ১০ টাকা থেকে ২৫ টাকা, মোটর সাইকেলসহ ছোট পরিবহনের জন্য ব্যবহার উপযোগী পতাকা বিক্রি হয় ২০ টাকা থেকে ৫০ টাকা করে।
মার্চ ও ডিসেম্বরে পতাকা ও পতাকা খচিত বন্ধনী বিক্রিতে যা লাভ হয়, তা একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের উন্নয়নে ব্যয় করেন তিনি। এর মধ্যে বৃক্ষ রোপন, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে পতাকা বিতরণ, যুব সমাজকে দেশের ইতিহাস সম্পর্কে অবগত করতে আলোচনা সভাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা উল্লেখযোগ্য। তিনি আরও বলেন, আমি সরকারিভাবে মুক্তিযোদ্ধা সম্মানী পাই ১০ হাজার টাকা। ওই টাকাতেই আমার ছোট্ট সংসারের খরচ চলে। চলতি বিজয় মাস উপলক্ষে সরকার ৭ হাজার টাকা অতিরিক্ত ভাতা দিয়েছেন, ওই টাকার সাথে আরও ৫ হাজার টাকা মিলিয়ে ১২ হাজার টাকার পতাকা ও বন্ধনী কিনে শেরপুরে আসছি। শেরপুরের পঁচটি উপজেরায় তিনি ওইসব পতাকা ও বন্ধনী বিক্রি করবেন। এতে খরচ বাদে এতে অন্তত: ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা লাভ হবে। ওই লাভের টাকায় তিনি মুক্তিযোদ্ধাদের স্মরণে কিছু একটা করবেন বলে তিনি জানান।
মনোতুষ জানান, পতাকা বিক্রি করে সংসার চালানো তার উদ্দেশ্য নয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তিনি দীর্ঘদিন যাবৎ পতাকা বিক্রি করে আসছেন। তবে বর্তমান প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ায় এখন বিজয় ও স্বাধীনতার মাস ছাড়াও ভাষার মাস, শোকের মাসসহ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে পতাকা বেচা-কেনা হয়।
তার আশা দেশের প্রতিটি ঘরে অন্তত একটি করে পতাকা থাকুক। তাতে করে শিশুরা কৌতুলের বসে জিজ্ঞাসার মাধ্যমে পতাকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। ফলে শিশু কাল হতেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উঠবে বলে তিনি মনে করেন। এটা তার একান্ত চাওয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দ্বিতীয় আন্ত:কলেজ জলবায়ু বিতর্ক প্রতিযোগিতায় এসজিসি ডিবেটিং… পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবস…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads