ads

মঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আবারও কবর খুড়ে ১১ কঙ্কাল চুরি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১১, ২০১৮ ৭:৫৭ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে আবারও কবর খুড়ে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ১০ ডিসেম্বর সোমবার রাতের কোন এক সময় উপজেলার বারমারী এলাকার দক্ষিণ আন্ধারুপাড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন সামাজিক কবরস্থানে ওই ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে আন্ধারুপাড়া গ্রামের আমির উদ্দিন তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে ওই ঘটনার সন্ধান পান। এসময় তিনি আরও দেখেন তার মায়ের লাশের কঙ্কালসহ মোট ১১টি কবর খুড়ে সংঘবদ্ধ চোরচক্র কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে।
তিনি জানান, চুরি হওয়া লাশের কঙ্কাল গুলো হলো- আব্দুল হাই, আকমল হোসেন, আব্দুল কাদির, জবান আলী, আছিয়া বেগম, মকবুল হোসেন, শহর ভানু, ইব্রাহিম, হাছেন আলী, খতবুন নেছা ও জরিতন বেগম। শেকেরকুড়া গ্রামের জালাল উদ্দিন বলেন, সুচতুর চোরচক্্র কবরের এক পাশের বেড়া খুলে মাত্র ৩/৪টি বাঁশের টুকরা সরিয়ে ভিতর থেকে কঙ্কাল গুলো নিয়ে আবার তারা বেড়া আটকিয়ে রেখে গেছে। এই ঘটনা জানাজানি হলে মঙ্গলবার সারাদিন উৎসুক জনতা কবরস্থানে ভীড় জমায়। পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাদ মিয়া বলেন, এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। এর একটা ব্যবস্থা নেয়া দরকার।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, মানুষ হয়ে মানুষের কঙ্কাল চুরি করে নেয়াটা খুবই দুঃখজনক ঘটনা। সামনে নির্বাচন উপলক্ষে আমাদের পুলিশের টহল জোরদার করা হয়েছে। আমরা ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!