ads

মঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি প্রার্থী ডাঃ প্রিয়াংকা

খবর টি পড়েছেন : ৩০২
শেরপুর-১ আসনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি প্রার্থী ডাঃ প্রিয়াংকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। ১০ ডিসেম্বর সোমবার রাতে শহরের মাধবপুর এলাকায় আয়োজিত ওই মতবিনিময় সভায় ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোটকেন্দ্রে পেশীশক্তির অনুপ্রবেশ ও প্রভাবমুক্ত রাখার পাশাপাশি সকল প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ দিতে প্রশাসনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। ওইসময় ডাঃ প্রিয়াংকার স্বামী ব্যারিস্টার রেহেমিন চৌধুরীও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও নির্বাচনী স্টিয়ারিং কমিটির নেতা হাতেম আলী, এডভোকেট আব্দুল মজিদ বাদল, সাইফুল ইসলাম স্বপন, ফজলুল হক লাভলু, আব্দুল আওয়াল চৌধুরী, এসএম শহীদুল ইসলাম, প্রভাষক মামুনুর রশীদ পলাশ, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এডভোকেট ছামিউল ইসলাম আতাহার, উজ্জল সরকার, আব্দুল লতিফ, শওকত হোসেন, আব্দুল মোতালেব প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে আবারও কবর খুড়ে ১১ কঙ্কাল চুরি পরবর্তী সংবাদ শেরপুরে জমে উঠেছে চেম্বার অব কমার্সের নির্বাচন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads