ads

সোমবার , ১০ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্ট মার্টিনে রাতযাপন আপাতত বন্ধ হচ্ছে না

খবর টি পড়েছেন : ২৪৬
সেন্ট মার্টিনে রাতযাপন আপাতত বন্ধ হচ্ছে না
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের রাত যাপনে নিষেধাজ্ঞা আপাতত জারি হচ্ছে না। সেখানে বসবাসকারীদের কর্মসংস্থান ও বিনিয়োগকারী ব্যবসায়ীদের পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই নিষেধাজ্ঞা কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সেন্ট মার্টিনের সুরক্ষায় গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি গত ১৩ সেপ্টেম্বর বেশকিছু বিধিনিষেধ জারি করেছিল। দ্বীপটি নিয়ে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, অগণিত নিয়ন্ত্রণহীন পর্যটকের মলমূত্রের কারণে সেন্ট মার্টিন’স-এ বাংলাদেশের মূল ভূখণ্ডের চেয়ে রোগজীবাণুর পরিমাণ বর্তমানে ১০ গুণ বেশি। পর্যটক ও স্থানীয় অধিবাসীদের চাহিদা মেটাতে সেখানে ভূগর্ভস্থ মিঠাপানি তোলায় তৈরি হয়েছে ফাঁকা স্থান। সেখানে সাগরের পানি ঢুকে পড়লেই দ্বীপটি ধ্বংস হয়ে যাবে।
এসব কারণে গত ৯ সেপ্টেম্বর জারিকৃত ওই নিষেধাজ্ঞায় ছিল, দ্বীপটিকে রক্ষায় সেখানে রাতযাপন নিষিদ্ধ করা হবে। দ্বীপের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ এলাকা ছেঁড়া দ্বীপ ও গলাচিপা অংশে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। দ্বীপটিতে কোনো মোটরসাইকেল, গাড়ি, স্পিডবোট চলাচল করতে পারবে না। কচ্ছপের প্রজনন অব্যাহত রাখতে রাতে দ্বীপে আলো জ্বালানো যাবে না। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এসব সিদ্ধান্ত কার্যকর করার কথা ছিল তখন।
এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, নিষিদ্ধের পরিবর্তে সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন সীমিত করা হবে। এতে দ্বীপটির ওপর চাপ কমে আসবে আশা প্রকাশ করে তিনি জানান, পর্যটকদের রাতযাপন হঠাৎ বন্ধ করে দিলে বিরূপ প্রভাব পড়তে পারে। কারণ হিসেবে স্থানীয়দের আয়ের একটি বড় উৎস হিসেবে তিনি পর্যটনকে উল্লেখ করেন। সেখানে অনেক হোটেল-মোটেলে বিনিয়োগ রয়েছে। এসব বিবেচনায় বিকল্প চিন্তা করা হচ্ছে, বলেন তিনি।
পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেন্টমার্টিনে পর্যটকদের যাওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে। দিনে কতজন যেতে পারবেন তা নির্ধারিত থাকবে। এজন্য সেন্টমার্টিনে পর্যটকদের যাওয়ার আগে অনলাইনে নিবন্ধন করার উদ্যোগ নেওয়া হবে। পর্যটকদের নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করে যেতে হবে। ওই অর্থ দ্বীপটির উন্নয়নে ব্যয় করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টেকনোক্র্যাট ৪ মন্ত্রীকে অব্যাহতি পরবর্তী সংবাদ খুলে দেওয়া হলো ৫৮ নিউজ পোর্টাল

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads