ads

মঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলে দেওয়া হলো ৫৮ নিউজ পোর্টাল

খবর টি পড়েছেন : ১৬৬
খুলে দেওয়া হলো ৫৮ নিউজ পোর্টাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশের ৫৮টি নিউজ পোর্টাল বন্ধের পর পুনরায় তা খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার বিকেল ৫টা থেকে পোর্টালগুলোতে আবার প্রবেশ করা যাচ্ছে।
বিটিআরসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের এক নির্দেশনায় পোর্টালগুলো বন্ধ করা হয় বলে জানান তিনি। পোর্টালগুলো হলো—বিডিপলিটিকো ডট কম, পেজনিউজ২৪ ডট কম, রিপোর্টবিডি২৪ ডট কম, রেয়ারনিউজ২৪ ডট কম, বিএনপিনিউজ২৪ ডট কম, প্রথমবাংলাদেশ ডট নেট, ডেইলিআমারদেশ ডট এক্সওয়াইজেড, ডিএনএন ডট নিউজ, রাজনীতি২৪ ডট কম, আরবিএন২৪ ডট কো ডট ইউকে, সংবাদ২৪৭ ডট কম, দেশভাবনা ডট কম, আমারদেশ২৪৭ ডট কম, অ্যানালাইসিসবিডি ডট কম, আওয়াজবিডি ডট কম, বদরুল ডট ওআরজি, বিএনপিঅনলাইনউইং ডট কম, বিএনপিবাংলাদেশ ডট কম, ইএন- বিএনপিবাংলাদেশ ডট কম, বাংলামেইল৭১ ডট ইনফো, এটিভি২৪বিডি ডট কম, বাংলাস্ট্যাটাস ডট কম, বিবাড়িয়ানিউজ২৪ ডট কম, শীর্ষনিউজ২৪ ডট কম, শিবির ডট ওআরজি ডট বিডি, নিউজ২১-বিডি ডট কম, ওয়াননিউজবিডি ডট নেট, নিউজবিডি৭১ ডট কম, পরিবর্তন ডট কম, জাস্টনিউজবিডি ডট কম, এক্সপ্রেসনিউজবিডি ডট কম, ডেইলিবিডিটাইমস ডট কম, ময়মনসিংহনিউজ২৪ ডট কম, মূলধারাবিডি ডট কম, প্রিয় ডট কম, সিএনএনবিডি২৪ ডট কম, ডেইলিমিরর২৪ ডট কম, দেশনেত্রীসাইবারফোরাম ডট কম, আলাপন ডট লাইভ, ঢাকাটাইমস২৪ ডট কম, রাইজিংবিডি ডট কম, দিগন্ত ডট নেট, মোরালনিউজ২৪ ডট কম, পত্রিকা ডট কম, দাওয়াহিলাল্লাহ ডট কম, আলেহসার২ ডট ওয়ার্ডপ্রেস ডট কম, আলজামাহওয়ান ডট ওয়ার্ডপ্রেস ডট কম, বাংলাদারুসুল কুরআন ডট ওয়ার্ডপ্রেস ডট কম, গাজওয়াহ ডট নেট, জঙ্গিমিডিয়া ওয়ার্ডপ্রেস ডট কম, মাক্তাবাতুলইসলামিয়াবিডি ওয়ার্ডপ্রেস ডট কম, মাইকুরআনস্টাডিওয়ানআইয়াহাডে ডট কম, সুহাদারকাফেলা ওয়ার্ডপ্রেস ডট কম, ডিফেন্সআপডেটবাংলাদেশ ডট ওয়ার্ডপ্রেস ডট কম, ডিইএফবিডি ডট কম, বাংলাদেশডিফেন্স ডট ব্লগস্পট ডট কম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩০ ডিসেম্বর সবাই নৌকায় ভোট দেব : সাকিব পরবর্তী সংবাদ উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন এরশাদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads