স্টাফ রিপোর্টার॥ ‘যৌন নিপীড়ন ও ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ ডিসেম্বর সোমবার সকালে জেলা মহিলা পরিষদের উদ্যোগে শহরের পৌর অডিটোরিয়ামের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, জেল মহিলা পরিষদের সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান যুথী, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। ওইসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









