ads

সোমবার , ১০ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৩টি আসনে ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ॥ মাঠের লড়াই শুরু

খবর টি পড়েছেন : ২৮৭
শেরপুরের ৩টি আসনে ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ॥ মাঠের লড়াই শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে আওয়ামী লীগ ও বিএনপির ৬ প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতায় থাকা ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ১০ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব প্রার্থী ও প্রতিনিধিদের উপস্থিতিতে ওই প্রতীক বরাদ্দ করেন। তবে ৩টি আসনেই স্বতন্ত্র কোন প্রার্থী না থাকায় প্রত্যেক প্রার্থীর অনুকূলে দলীয় প্রতীকই বরাদ্দ হয়েছে।
বরাদ্দকৃত প্রতীকের মধ্যে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত আতিউর রহমান আতিক নৌকা, ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত উন্মুক্ত প্রার্থী আলহাজ মোঃ ইলিয়াস উদ্দিন লাঙল, ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট মোঃ মতিউর রহমান হাতপাখা ও সিপিবির প্রার্থী আফিল শেখ কাস্তে প্রতীক পেয়েছেন।
একইভাবে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নৌকা, ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ ও ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন নৌকা, ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত উন্মুক্ত প্রার্থী আবু নাছের বাদল লাঙল ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সাত্তার হাতপাখা প্রতীক পেয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে প্রতীক বরাদ্দের সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মাঠের লড়াই শুরু হয়েছে। সোমবার বিকেলে থেকেই আওয়ামী লীগ ও বিএনপির প্রধান প্রার্থীদের পাশাপাশি দু’টি আসনে উন্মুক্ত থাকা জাতীয় পার্টিসহ ইসলামী আন্দোলন ও সিপিবির প্রার্থীদের পক্ষেও প্রচারণা শুরু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবসে মহিলা পরিষদের মানববন্ধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads