ads

রবিবার , ৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আদিবাসী কিশোরী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৯৫
শেরপুরে আদিবাসী কিশোরী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সপ্তম শ্রেণিপড়ুয়া আদিবাসী কিশোরী (১৩) ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় বখাটে ধর্ষক রকি মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। ৯ ডিসেম্বর রবিবার দুপুরে শহরের কালিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তা নাকচ করে রকিকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে ধর্ষিতা কিশোরী ৪ দিন যাবত জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখানে সে একেবারে নির্বাক হয়ে মুষড়ে পড়েছে। অপরিচিত কাউকে দেখলেই আঁতকে উঠছে।
উল্লেখ্য, জেলা শহরের কসবা কাঠগড় এলাকার জিনিয়াস একাডেমীর সপ্তম শ্রেণির শিক্ষার্থী এতিম ওই আদিবাসী কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে প্রতিবেশী রতন মিয়ার বখাটে ছেলে রকি মিয়া (২২) উত্যক্ত করত। এক পর্যায়ে গত মঙ্গলবার দুপুরে ওই কিশোরীকে স্কুল থেকে ফেরার সময় ফুঁসলিয়ে রকি অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। পরে রকি তাঁকে রাতভর ধর্ষণ করে। বুধবার রাতে স্থানীয় জনপ্রতিনিধিরা রকির বাবাকে চাপ প্রয়োগ করলে ঢাকার বিশ^রোড কাজীবাড়ী থেকে মেয়েটিকে উদ্ধার করে শেরপুরে আনা হয়। বৃহস্পতিবার দুপুরে অধিক রক্তক্ষরণে কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ধর্ষক রকিকে প্রধান ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে সদর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবসে মহিলা পরিষদের মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads