ads

সোমবার , ১০ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নৌকায় ভোট দিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যান ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৫৬
নৌকায় ভোট দিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যান ॥ নালিতাবাড়ীতে মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ নিজেকে জনগণের ভালোবাসার কাঙাল উল্লেখ করে সবার মুখে হাসি ফোটাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী বেগম মতিয়া চৌধুরী। তিনি ১০ ডিসেম্বর সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজার মাঠে আয়োজিত প্রথম নির্র্বাচনী সভায় ওই আহবান জানান।
মতিয়া চৌধুরী বলেন, ভোটই একমাত্র আমার শক্তি। উপরে আল্লাহর রহমত আর আপনাদের দোয়ার বরকত- এ নিয়েই আমি এগুতে চাই। আমি বাড়ি-গাড়ির দিকে যাইনি। বঙ্গবন্ধু যেমন বলেছেন, যে আমি বাংলাদেশের মানুষের ভালোবাসার কাঙাল, তেমনি আমিও আপনাদের ভালোবাসার কাঙাল।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবার মুখে হাসি ফোটাতে চাই এবং সেজন্যই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাই। নৌকায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান, শিক্ষা-দীক্ষার আলোকে যেন বাংলাদেশ হেসে উঠে, ভেসে উঠে, বিশ্বের দরবারে জায়গা করতে পারে; তার জন্য আপনাদের সমর্থন শেখ হাসিনাকে জানান, নৌকাকে জানান, আমাকে জানান। ওইসময় মতিয়া চৌধুরী কাকরকান্দি ইউনিয়নে তার সময়ে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়নের চিত্রও তুলে ধরেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল প্রমুখ। সভায় কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
পরে তিনি রামচন্দ্রকুড়া ইউনিয়নের এক নির্বাচনী সভা ও শহরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত সভায় বক্তব্য রাখেন। এর আগে তিনি কাকরকান্দি শহীদ মিনারে বঙ্গবন্ধু ও স্থানীয় ৩ শহীদ নাজমুল আহসান, আলী হোসেন ও মোফাজ্জল হোসেনের স্মৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন এবং সোহাগপুর বিধবাপল্লীর বীরাঙ্গনা ও তাদের সন্তানদের সাথে কুশল বিনিময় করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবলে শ্রীবরদীর ২ স্কুল… পরবর্তী সংবাদ শেরপুরে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads