ads

রবিবার , ৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্নীতিবিরোধী দিবসে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২৭৯
শেরপুরে দুর্নীতিবিরোধী দিবসে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর রবিবার সকালে দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে পায়রা উড়িয়ে ওইসব কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের তুলসীমালা কম্পিউটার ট্রেনিং সেন্টার কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় তিনি বলেন, আইনের সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতি প্রতিরোধ করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, এডভোকেট শফিকুর রহমান মিজান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তপন সারওয়ার।
ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুর-২ আসনে নাটকীয়তায় বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন ফাহিম…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads