ads

রবিবার , ৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৫৯
শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরোদ্ধে একতা বদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছ্।ে এ উপলক্ষে ৯ ডিসেম্বর রবিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পৃথক উদ্যোগে পৌর শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি রহুল আমিন কালামের নেতৃত্বে মানববন্ধনে অংশ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, বিএম এন্ড টেকনিকেল কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মহিলা সম্পাদিকা মাহমুদা খানম, এপিপিআই এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি নিলুফা সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা শাখার সভাপতি উজ্জল চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক রবিন্দ্র নাথ সাহা রবি, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র পাল, জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি লিটন প্রসাদ রায় প্রমূখ। এতে পৌর শহরের সরকারি এমএনবিপি শিক্ষার্থী ও বিএম এন্ড টেকনিকেল কলেজের ছাত্রছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা মুক্ত দিবস আজ পরবর্তী সংবাদ শেরপুরে দুর্নীতিবিরোধী দিবসে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads