ads

রবিবার , ৯ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

খবর টি পড়েছেন : ১৪৬
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন ও ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘœ করতে সর্বোচ্চ সতর্কতার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাদশা, এনএসআই’র উপ-পরিচালক হাবিবুর রহমান, পৌর প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান মিতুল, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নাহিদ কামাল কেয়া, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। সভায় কমিটির অন্যান্য সদস্যগণসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে আদিবাসী কিশোরী ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads