ads

মঙ্গলবার , ২০ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি নেতা রফিকুল ইসলামের ৩ বছরের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২২৪
বিএনপি নেতা রফিকুল ইসলামের ৩ বছরের কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সম্পদের হিসাববিবরণী সংক্রান্ত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ড. শেখ গোলাম মাহাবুব এ সাজা দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট পরিদর্শক আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিরবণে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০১ সালে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই নোটিস গ্রহণ করে তিনি কোনো জবাব দেননি।
পরে এ ঘটনায় ২০০৪ সালের ১৫ জানুয়ারি রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ৩০ নভেম্বর ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দুদক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেজা কিবরিয়া ও বিস্ময়! পরবর্তী সংবাদ ‘শিশুর সুষম পুষ্টিতে মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই’

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads