ads

রবিবার , ১৮ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উদ্যোক্তাদের ঋণখেলাপিতে পরিণত করছেন ব্যাংকাররাই : অর্থমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪১
উদ্যোক্তাদের ঋণখেলাপিতে পরিণত করছেন ব্যাংকাররাই : অর্থমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঋণ খেলাপির পেছনে ব্যাংকারদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি জানান, খেলাপি ঋণের অনবরত পুনঃতফসিল (রিশিডিউলিং) হওয়ায় ঋণ খেলাপি বেড়ে যাচ্ছে। ১৮ নভেম্বর রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) মিলনায়তনে পাঁচ দিনব্যাপী রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক পরিচালকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণের বারবার পুনঃতফসিল হয়ে থাকে। কতবার ঋণ খেলাপিরা এ সুযোগ পেয়ে থাকেন তা আমার জানা নেই। আর এ সুযোগ দিয়ে থাকেন ব্যাংকাররা। এভাবেই ব্যাংকাররা চেষ্টা করেন যাতে উদ্যোক্তারা ঋণ খেলাপি হতে পারেন। ব্যাংকাররাই এ অবস্থা তৈরি করেছেন। যাতে দ্রুত সে ঋণ খেলাপি হয়ে যায়।
মুহিত বলেন, খেলাপি ঋণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ আছে সরকারি ব্যাংকগুলো নিয়ে। সেগুলোতেই খেলাপি ঋণের পরিমাণ বেশি। এটা রোধে দেশের ব্যাংকগুলোকে একীভূত করতে হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘২১০০ সালে বাংলাদেশ কোথায় যাবে শেখ হাসিনা সে… পরবর্তী সংবাদ থার্টিফার্স্ট নাইটে কোনো অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads