ads

রবিবার , ১৮ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থার্টিফার্স্ট নাইটে কোনো অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৭
থার্টিফার্স্ট নাইটে কোনো অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার থার্টিফার্স্ট নাইটে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় এমনকি বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন তিনি। ১৮ নভেম্বর রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই আহ্বান জানান। তিনি জানান, থার্টিফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। নির্বাচনের কারণে এবার উন্মুক্ত স্থানের পাশাপাশি বাসা-বাড়ির ছাদেও থার্টিফাস্ট নাইটের অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আগের দিনই দেশের একাদশ জাতীয় নির্বাচন হবে এবং পর দিন ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা। তবে নির্বাচনের আগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উদ্যোক্তাদের ঋণখেলাপিতে পরিণত করছেন ব্যাংকাররাই : অর্থমন্ত্রী পরবর্তী সংবাদ তারেকের নির্বাচনী কার্যক্রম খতিয়ে দেখুন: ইসিকে কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads