এবার ভিন্ন পরিচয়ে তারকারা

খবর টি পড়েছেন : ২৩০
এবার ভিন্ন পরিচয়ে তারকারা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শোবিজ জগৎ থেকে অনেকে রাজনীতিতে যোগ দিয়েছেন। এটা শুধু এদেশেই নয়, দেশের বাইরেও বিভিন্ন তারকারা রাজনীতির মাঠে এসেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। দেশের জন্য কাজের সরাসরি সুযোগ পেয়েছেন তারা। দেশের আগামী জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন সেই তালিকায় রয়েছেন চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা কবরী, সঙ্গীতশিল্পী মমতাজ, অভিনেত্রী রোকেয়া প্রাচী, তারানা হালিম ও নায়ক শাকিল খান।
গতকাল মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক ফারুক। গাজীপুর-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচন করতে চান চলচ্চিত্রের মিঞা ভাই নামে পরিচিত এই সিনিয়র তারকা। নির্বাচন প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমি বিশ্বাস করি কালিগঞ্জ এলাকাবাসী আমাকে ভোট দেবেন। সেখানে আমাদের ৪শ’ বছরের বসতি। ভাওয়াল ছাড়া এত পুরোনো লোক নেই ওখানে। জনগণ আমাকে চাচ্ছে। নির্বাচনে আসাকে আমিও আমার একটা দায়িত্ব মনে করি।’
এছাড়া আবারও আওয়ামীলীগের দলীয় মনোনয়নে লড়বেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি।
মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন সঙ্গীতশিল্পী মমতাজ বেগম। এর আগে ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচন করেছেন। বর্তমানে তিনি একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়নপত্র কিনেছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
২০১৮ সালে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন অভিনেত্রী তারানা হালিম। এবার আসন্ন সংসদ নির্বাচনের জন্য আওয়ামীলীগের মনোনয়নপত্র কিনেছেন তারানা হালিম। তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে নির্বাচন করবেন।অভিনেত্রী রোকেয়া প্রাচী ফেনী-৩ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়াও বাগেরহাট-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামীলীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক শাকিল খান। এ প্রসঙ্গে শাকিল বলেন, ‘এটি আমার জন্য অনেক সম্মানের বিষয়। কাজের মাধ্যমে এই সম্মান ধরে রাখার চেষ্টা করবো।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত চলচ্চিত্র পরবর্তী সংবাদ ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উত্সব শুরু আজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads