ads

রবিবার , ১১ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ করবে ঐক্যফ্রন্ট : তফসিল পেছানোর দাবি

খবর টি পড়েছেন : ১৫০
নির্বাচনে অংশগ্রহণ করবে ঐক্যফ্রন্ট : তফসিল পেছানোর দাবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ বিষয়টি ঘোষণা করেছেন। তবে এজন্য নির্বাচনের তফসিল পেছানোর দাবি করেছে জোট। ১১ নভেম্বর রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সংবাদ সম্মেলনে অবশ্য নির্বাচনের তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।
বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে যাবে এই রাজনৈতিক জোট- এমনটা দাবি করছিলেন আওয়ামী লীগের নেতাসহ বেশ কয়েকজন বিশ্লেষক। অবশেষে সে বিষয়েই আনুষ্ঠানিক ঘোষণা এলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ শুরু পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads