ads

রবিবার , ১১ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ শুরু

খবর টি পড়েছেন : ১৪৪
এবার জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ শীর্ষক স্লোগান নিয়ে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির মনোয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১১ নভেম্বর রবিবার বেলা ১২টায় রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে নিজের মনোনয়নপত্র গ্রহণ করে ওই কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তাদের মনোনয়ন পত্র গ্রহণ করেন।
জানা গেছে ১১, ১২ ও ১৩ নভেম্বর এই ৩ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হবে। এরপর আগামী ১৪ নভেম্বর এইচ এম এরশাদের নেতৃত্বে জাপা পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন।
এদিকে মনোনয়ন পত্র বিতরণকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে দল বেধে জাপা নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তৃণমূল নেতারা সুদৃশ্য লাঙল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন। বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের নিয়ে শো-ডাউন করে ইমানুয়েলস মিলনায়তনে ভিড় জমাচ্ছেন আগ্রহী প্রার্থীরা। এ উপলক্ষে ওই এলাকায় বাজছে ব্যান্ড পার্টি, চলছে মিছিল-স্লোগান। সমগ্র এলাকা জুড়ে উৎসবের আমেজ।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর, আর ভোট গ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর (রবিবার)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি হলেন পুতুল পরবর্তী সংবাদ নির্বাচনে অংশগ্রহণ করবে ঐক্যফ্রন্ট : তফসিল পেছানোর দাবি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads