ads

রবিবার , ১১ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি

খবর টি পড়েছেন : ১৫৩
প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১১ নভেম্বর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিতে যান মাশরাফি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে নির্বাচন করার লক্ষ্যে আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাশরাফি। নড়াইল-২ আসনের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।
নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ। প্রথম দিনেই এক হাজার ৩২৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এক হাজার ৮৭২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।
শনিবার মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩২০০ মনোনয়নপত্র বিক্রি হয়েছে আর জমা পড়েছে জমা পড়েছে ৪৬০।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনে অংশগ্রহণ করবে ঐক্যফ্রন্ট : তফসিল পেছানোর দাবি পরবর্তী সংবাদ আওয়ামী লীগের মনোননয়ন ফরম নিলেন মাশরাফি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads