ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে : ইসি সচিব

খবর টি পড়েছেন : ১৩৯
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে : ইসি সচিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি ২৫ অক্টোবর বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ওই কথা জানান।
ইসি সচিব বলেন, আশা করছি- ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ডিসেম্বরের কোন সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন সপ্তাহে হবে, সেটা এখনও বলতে পারছি না। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী আগামী ৩০ অক্টোবরের পর ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপসচিব হলেন জনপ্রশাসনের ২৫৬ কর্মকর্তা পরবর্তী সংবাদ খুনি-সন্ত্রাসীদের দল বিএনপি : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads