ads

মঙ্গলবার , ২৩ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যারিস্টার মইনুলকে কারাগারে প্রেরণের নির্দেশ

খবর টি পড়েছেন : ১৪৮
ব্যারিস্টার মইনুলকে কারাগারে প্রেরণের নির্দেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে মানহানিকর মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিনোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম জামিন শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টাকে। মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তির অভিযোগে রংপুরে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। গতকাল রাত ১০টার দিকে জেএসডির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রবের উত্তরার বাসা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাদকমণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সেখানে ছিলেন তাঁর আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, মাসুদা ভাট্টি মানহানির মামলা করেছেন। বেআইনিভাবে আরো দুজন মহিলা মামলা করলেন। আমি মনে করি, এটা মানহানির মামলা না। রাজনৈতিক প্রতিহিংসার জন্য দেশের গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকা, ভোলা, জামালপুর, ময়মনসিংহ, রংপুর ও কুড়িগ্রামে একটি করে এবং কুমিল্লায় দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে ঢাকা, জামালপুর ও কুড়িগ্রামের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন ব্যারিস্টার মইনুল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চীনে বিশ্বের দীর্ঘতম সমু্দ্র সেতুর উদ্বোধন পরবর্তী সংবাদ ময়মনসিংহে ব্যারিস্টার মঈনুলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads