ads

রবিবার , ২১ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ : সিইসি

খবর টি পড়েছেন : ১৭৯
রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ : সিইসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ। আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে। তিনি ২১ অক্টোবর রবিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনকালে ওই কথা বলেন। কমিশন এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার কথা ভাবছে বলেও জানিয়েছেন সিইসি।
এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে নূরুল হুদা বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবেন না। জনগণের চাওয়া বুঝে কাজ করতে হবে। ভোটকেন্দ্র স্থাপনের সময় ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারেন সেদিক বিবেচনা করে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনও দলীয়ভাবে হচ্ছে। এটা একটা ভালো দিক। রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আপনাদের সম্পর্ক তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইটিআইয়ের পরিচালক মো. ফরহাদ হোসেন, উপ-পরিচালক মো. ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নভেম্বর থেকে ফেসবুক, ইউটিউব ও গুগল নিয়ন্ত্রণ করবে… পরবর্তী সংবাদ আড়াইহাজারে মহাসড়কের পাশে ৪ জনের গুলিবিদ্ধ লাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads