ads

রবিবার , ২১ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আড়াইহাজারে মহাসড়কের পাশে ৪ জনের গুলিবিদ্ধ লাশ

খবর টি পড়েছেন : ৪০৯
আড়াইহাজারে মহাসড়কের পাশে ৪ জনের গুলিবিদ্ধ লাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ২১ অক্টোবর রবিবার ভোরে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকা থেকে লাশ ৪টি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৩০ থেকে ৪০ মধ্যে।
আড়াহাজার থানার ওসি মুহাম্মদ আব্দুল হক সমকালকে জানান, রবিবার ফজরের নামাজের পর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেন তারা। লাশের মাথা ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে দু’টি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকার পাওয়া যায়। ওসি আরও জানান, লাশগুলো সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই পক্ষের গোলাগোলিতে এই ঘটনা ঘটেছে।
রবিবার ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশগুলোর পরিচয় জানা যায়নি। সাতগ্রাম ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো পড়ে থাকতে দেখি। তবে রাতে আশপাশের লোকজন কোনো গোলাগুলির শব্দ পাননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাতভর ব্যালট পাহারা দেওয়ার দিন শেষ : সিইসি পরবর্তী সংবাদ আদমজীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশত আহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads