ads

শনিবার , ২০ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কনস্যুলেটেই হত্যা করা হয় খাসোগিকে, স্বীকার সৌদি আরবের

খবর টি পড়েছেন : ২২০
কনস্যুলেটেই হত্যা করা হয় খাসোগিকে, স্বীকার সৌদি আরবের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার কথা স্বীকার করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে কনস্যুলেটের ভেতরে খাসোগিকে হত্যা করা হয়। খবর বিবিসি ও রয়টার্সের। শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, খাসোগি সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর কয়েকজনের সঙ্গে তার ‘ধস্তাধস্তি’ হয়। এ ঘটনার কিছুক্ষণ পরেই খাসোগির মৃত্যু হয়।
জামাল খাসোগিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদির উপ-গোয়েন্দা প্রধান আহমাদ আল-আসিরি এবং ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের জ্যেষ্ঠ নিরাপত্তারক্ষী সৌদ আল কাহতানিকে বহিষ্কার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বলেন, এ হত্যাকাণ্ড অগ্রণযোগ্য। তবে সৌদি আরব আমাদের অনেক বড় বন্ধু।
গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকেই রাজপরিবারের নীতির কট্টর সমালোচক খাসোগির কোনো হদিস পাওয়া যাচ্ছিলো না।সৌদি গুপ্তচররা কনস্যুলেটের ভেতরেই নির্যাতন ও হত্যার পর লাশ গুম করে ফেলেছে বলে অভিযোগ করে তুরস্ক। তবে রিয়াদ এ অভিযোগ বারবার অস্বীকার করেছে।
সৌদি রাজপরিবারে নীতির সামালোচনার কারণে প্রাণভয়ে প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে যান তিনি। এরপর গত ২ অক্টোবর তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিসকে বিয়ে করতে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকেছিলেন জামাল খাসোগি। এ সময় চেঙ্গিস কনস্যুলেট ভবনের বাইরে অপেক্ষা করছিলেন। নয় ঘণ্টা অপেক্ষার পরও খাসোগি কনস্যুলেট থেকে বের না হলে তুর্কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন হেতিস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বহিষ্কৃতদের নেতৃত্বে বিকল্প ধারার নতুন কমিটি পরবর্তী সংবাদ ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads