ads

বৃহস্পতিবার , ১৮ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই

খবর টি পড়েছেন : ১৬১
সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিম জানান, হাসপাতালে আনার আগেই আইয়ুব বাচ্চুর মৃত্যু হয়। তার মেজর হার্টঅ্যাটাক হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আইয়ুব বাচ্চু ছিলেন ব্যান্ডদল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকাল। পরিবারের সদস্যদের বরাত দিয়ে নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু জানান, রাতে কনসার্ট থেকে ফিরে অসুস্থ বোধ করেন বাচ্চু। তখন তার প্রেসার হাই ছিল। এরপর তার অবস্থা খারাপ হতে থাকলে সকাল সোয়া ৯টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান শিল্পী-সাংবাদিক-নাট্য ব্যক্তিত্বসহ সাংস্কৃতিক অঙ্গণের লোকজন। আকস্মিক এ সংবাদে গুণী এ শিল্পীর স্বজন, সহশিল্পী, সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন তিনি। এরপর গান ও গিটারের জাদুতে ভক্ত-শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই গায়ক ও সংগীত পরিচালক। গত ১৬ আগস্ট ছিল তার শেষ জন্মদিন।

Shamol Bangla Ads

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতে গিটার ও গানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন আইয়ুব বাচ্চু। গানের পাশাপাশি গিটারেও ভক্তদের মাত করেছেন তিনি।
আইয়ুব বাচ্চুর গাওয়া ‘রূপালি গিটার’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘মাধবী’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘বার মাস’, ‘হাসতে দেখ’, ‘উড়াল দেব আকাশে’। ‘কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সেই তুমি কেন অচেনা হলে’, ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘মেয়ে ও মেয়ে’, ‘কবিতা সুখ ওড়াও’, ‘এক আকাশ তারা’ গানগুলো ঘুরেছে মানুষের মুখে মুখে।
১৯৭৮ সালে সঙ্গীতজীবন শুরু করেন আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী ও সঙ্গীত পরিচালক ছিলেন। সোলসের হয়ে ব্যান্ড সঙ্গীতে পা রাখার পর ১৯৯০ সালে নিজের ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন আইয়ুব বাচ্চু। ব্যান্ডের নাম রাখেন ‘লিটল রিভার ব্যান্ড’। পরবর্তীতে এর নাম বদলে রাখা হয় ‘লাভ রান্‌স ব্লাইন্ড’। ওই বছরই এলআরবি ডাবল অ্যালবাম দিয়ে তাদের যাত্রা শুরু করে। আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। তার সফলতার শুরু দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’র মাধ্যমে। তিনি বেশ কিছু বাংলা ছবিতে প্লে-ব্যাকও করেছেন। ১৯৯৫ সালে বাচ্চু তার তৃতীয় একক অ্যালবাম ‘কষ্ট’ বের করেন। বাংলাদেশের সর্বকালের সেরা একক অ্যালবামগুলোর মধ্যে একটি এটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পরবর্তী সংবাদ আইয়ুব বাচ্চুর বর্ণাঢ্য সঙ্গীত জীবন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads