ads

বৃহস্পতিবার , ১৮ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইয়ুব বাচ্চুর বর্ণাঢ্য সঙ্গীত জীবন

খবর টি পড়েছেন : ১৫৩
আইয়ুব বাচ্চুর বর্ণাঢ্য সঙ্গীত জীবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রূপালী গিটার ফেলে চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। তিনি উপহার দিয়ে গেছেন অসংখ্য জনপ্রিয় গান। তার বর্ণাঢ্য সঙ্গীত জীবন সম্পর্কে জানার আগ্রহ সবার। তাই এক নজরে জেনে নেওয়া যাক এই শিল্পীকে।

Shamol Bangla Ads

নাম: আইয়ুব বাচ্চু, ডাকনাম রবিন, এবি নামেও পরিচিত।

পেশা: গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী।

Shamol Bangla Ads

জন্ম: ১৬ আগস্ট ১৯৬২, চট্টগ্রাম

মৃত্যু: ১৮ অক্টোবর ২০১৮, ঢাকা

সংগীত জীবন শুরু: সঙ্গীতজগতে তার যাত্রা শুরু ফিলিংস ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। এরপর যোগ দেন সোলসে। ১৯৮০ থেকে পরবর্তী এক দশক এই ব্যান্ডে যুক্ত ছিলেন। সোলস ছাড়ার পর ১৯৯১ সালে নিজে গঠন করেন নতুন ব্যান্ড এলআরবি।

প্রথম গান: হারানো বিকেলের গল্প

প্রথম একক অ্যালবাম: রক্তগোলাপ (১৯৮৬)

ব্যান্ড অ্যালবাম:

এলআরবি (১৯৯২)

সুখ (১৯৯৩)

তবুও (১৯৯৪)

ঘুমন্ত শহরে (১৯৯৫)

ফেরারী মন (১৯৯৬)

স্বপ্ন (১৯৯৬)

যুদ্ধ (২০১১)

একক অ্যালবাম:

রক্তগোলাপ (১৯৮৬)

ময়না (১৯৮৮)

কষ্ট (১৯৯৫)

সময় (১৯৯৮)

একা (১৯৯৯)

প্রেম তুমি কি! (২০০২)

দুটি মন (২০০২)

কাফেলা (২০০২)

প্রেম প্রেমের মতো (২০০৩)

পথের গান (২০০৪)

ভাটির টানে মাটির গানে (২০০৬)

জীবন (২০০৬)

সাউন্ড অব সাইলেন্স (ইন্সট্রুমেন্টাল, ২০০৭)

রিমঝিম বৃষ্টি (২০০৮)

বলিনি কখনো (২০০৯)

জীবনের গল্প (২০১৫)

আইয়ুব বাচ্চু অনেক মিশ্র অ্যালবামেও কাজ করেছেন। প্লেব্যাক গায়ক হিসেবে অনেক চলচ্চিত্রেও গেয়েছেন। মৃত্যুর আগে তিনি শেষ কনসার্ট করেন রংপুরে জিলা স্কুল মাঠে গত ১৬ অক্টোবর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই পরবর্তী সংবাদ নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল : ইসি…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads