ads

বৃহস্পতিবার , ১১ অক্টোবর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন মাইকেল

খবর টি পড়েছেন : ২০০
ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন মাইকেল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম ফ্লোরিডায় স্মরণকালের শক্তিশালী হারিকেন মাইকেল আঘাত হেনেছে। এতে বিচ এলা রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে গেছে, ভেঙে পড়েছে অনেক গাছপালা। বুধবার স্থানীয় সময় বিকেলে আঘাত হানা ক্যাটাগরি তিনের এ হারিকেনের আঘাতে রাজ্যের পানহ্যান্ডল এলাকায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ২০০ কিলোমিটার।
ফ্লোরিডা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রাকৃতিক এ দুর্যোগে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঝড়ের পর ফ্লোরিডা, আলবামা এবং জর্জিয়ায় প্রায় ৫ লাখ লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব এলাকার স্কুল ও অফিসগুলো এ সপ্তাহে বন্ধ রাখা হয়েছে।
মাইকেল মঙ্গলবার ছিল ক্যাটাগরি দুই মাত্রার এবং বুধবার ১৫৫ মাইল বেগ নিয়ে যা ক্যাটাগরি পাঁচের কাছাকাছি পৌঁছে যায়।
এর আগে মধ্য আমেরিকার ইউকাতান উপদ্বীপ ও পশ্চিম কিউবায় মাইকেলের প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৩ জনের প্রাণহানি ঘটে। মিয়ামিভিত্তিক হারিকেন কেন্দ্র জানিয়েছে, মধ্য আমেরিকার ইউকাতান ও পশ্চিম কিউবায় আঘাতের সময় মাইকেলের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট এটিকে দানবীয় উল্লেখ করে বলেছেন, এটি গত ১০০ বছরের মধ্যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। সূত্র: বিবিসি

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানের যে শহরে হিন্দু-মুসলিম ভাই ভাই পরবর্তী সংবাদ ভারতে তিতলির আঘাতে প্রাণ গেল ৮ জনের

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads