ads

বুধবার , ৫ সেপ্টেম্বর ২০১৮ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষকদের পার্চিং উৎসব অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০১৮ ৮:৫৬ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বিষমুক্ত শাক-সবজি ও শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং পার্চিং ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। নকলা কৃষি অফিসের আয়োজনে ৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে পৌর এলাকার গড়েরগাও মোড়ে ঢাকা-শেরপুর মহাসড়কের বাইপাস এলাকায় ওই উৎসব পালন করা হয়।
ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ’র সভাপতিত্বে পার্চিং উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুরের খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর প্রমুখ।
পার্চিং উৎসবে ভূরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, অগ্নিবীনা ক্ষুদ্র কৃষক আইপিএম ক্লাব ও তেঘরি সিআইজি কৃষি সমবায় সমিতিসহ বিভিন্ন কৃষক সংগঠনের সদস্য ও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!