নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে শেরপুরের নকলায় ২শ করে তাল, বেল ও নিমের চারা রোপন করা হয়েছে। ৩১ আগস্ট শুক্রবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের ইকোপার্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর পরিচালক (উদ্যান) মিজানুর রহমান ওই কর্মসূচির উদ্বোধন করেন। ওইসময় তিনি বলেন, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে মহাসড়ক, বাঁধ, রেল লাইন ও গ্রামীণ সড়কের ধারে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজের উন্মক্ত স্থানে এ তালের চারা-বীজ রোপন করা প্রয়োজন।
ওই সময় অতিরিক্ত পরিচালক (উদ্যান) মো: মনিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, জামালপুর হর্টিকালচার সেন্টারের মো: ফখরুল আলম, উপ-পরিচালক কৃষিবিদ মো: আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হুমায়ুন কবির, চেয়ারম্যান মো: রেজাউল করিম হীরা, আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কামরুল আলম রঞ্জু উপস্থিত ছিলেন।









