ads

শনিবার , ১ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জনকে ইয়াবাসহ গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৫২
শেরপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জনকে ইয়াবাসহ গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ ২ জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। ১ সেপ্টেম্বর শনিবার সকালে সদর উপজেলার শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন সদর উপজেলার লছমনপুর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে সাজাপ্রাপ্ত আসামী এংরাজ আলী মেম্বার (৪৫) ও একই গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৩৮)। ওইসময় তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়ারা উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টার দিকে সদর থানায় এসআই মিঠু মিয়া সঙ্গীয় ফোর্সসহ শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী এংরাজ আলী মেম্বারকে গ্রেফতার করে। এংরাজ পৃথক দু’টি মামলায় ৪ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত। সাজার পর থেকেই এংরাজ আলী মেম্বার পলাতক ছিল। এছাড়াও পুলিশ তার কাছ থেকে ৬০ পিস ইয়ারা ট্যাবলেট উদ্ধার করে এবং অপর ধৃত আসামী আনিসুর রহমানের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ধৃতদের মধ্যে দু’জনেই ইয়াবা ব্যবসায়ী। তদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিভিন্ন জাতের গাছের চারা রোপন পরবর্তী সংবাদ শেরপুরে আধুনিক খামার ব্যবস্থাপনা কর্মশালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads