ads

শনিবার , ১ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জনরোষে আটক মাদ্রাসা শিক্ষক জিম্মায় মুক্ত

খবর টি পড়েছেন : ১৩৯
শেরপুরে জনরোষে আটক মাদ্রাসা শিক্ষক জিম্মায় মুক্ত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বলাৎকারের অভিযোগে জনরোষের শিকার সাইফুল ইসলাম (২৯) নামে এক মাদ্রাসা শিক্ষক আটক হলেও অবশেষে জিম্মায় মুক্ত হয়েছেন। ৩১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় ব্যাপক জনরোষের কবল থেকে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত ভিকটিমের পরিবারের তরফ থেকে কোন অভিযোগ দায়ের না হওয়ার কথা তুলে থানা পুলিশ তাকে অভিভাবকের জিম্মায় দিয়ে দেয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ৯ বছরের এক শিক্ষার্থী শিক্ষক সাইফুল ইসলামের হাতে বলাৎকারের শিকার হয়েছে- এমন অভিযোগ শুনে শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী ওই মাদ্রাসা ঘেরাও করে এবং ওই শিক্ষককে একটি কক্ষে আটক করে। এক পর্যায়ে পায় ৫ শতাধিক মানুষ ওই মাদ্রাসায় জড়ো হয়ে বিক্ষুব্ধ হয়ে উঠলে খবর পেয়ে থানা পুলিশের এসআই মোখলেসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু অবস্থা বেগতিক দেখে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলীর স্মরণাপন্ন হন। অবশেষে চেয়ারম্যান হায়দার আলী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করে আটক সাইফুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ উঠেছে, ভিকটিমের বাড়ি অন্য উপজেলায় হওয়ার কারণে তার অভিভাবক থানায় পৌঁছার পূর্বেই সাইফুল ইসলামকে রক্ষায় স্থানীয় একটি মহল উঠে-পড়ে লাগে। এক পর্যায়ে শনিবার সকালে তার অভিভাবক থানায় পৌঁছলেও স্থানীয় ওই মহলটি তাদের গোপনে ম্যানেজ করে আপোষ-রফা করে ফেলে। যে কারণে সেই ভিকটিম ও তার অভিভাবকরা আটক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোন মুখ খুলেনি বা লিখিত অভিযোগও দেয়নি।
মাদ্রাসা থেকে জনরোষের কবল থেকে সাইফুল ইসলামকে আটক করে নিয়ে যাওয়া সদর থানার এসআই মোখলেসুর রহমান বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এলাকার প্রায় ৩ শতাধিক মানুষ তাকে আটক করলেও কথিত ভিকটিম ঘটনার দিন-ক্ষণ বলতে না পারায় এবং তার অভিভাবক কোন অভিযোগ না দেওয়ায় তাদের পক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে বিক্ষুব্ধ এলাকাবাসীর কবল থেকে মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলামকে উদ্ধারের বিষয়ে পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী বলেন, শত শত মানুষের মুখে তখন ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ শোনা গেছে। কেবল একজন নয়, মাদ্রাসার ছাত্রাবাসে থাকা দূর-দূরান্তের বেশ কয়েকজন শিক্ষার্থীকেই সে বলাৎকার করে আসছে- এমন অভিযোগও শোনা গেছে। তিনি অভিযোগ করে বলেন, অভিযুক্ত শিক্ষককে রক্ষা করতে এমন একটি পৈশাচিক ঘটনাকে ধামাচাপা দিতে আমাদের সমাজের কিছু লোকজন যখন উঠে-পড়ে লাগে তখন আর কি হতে পারে?
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গুরুতর অভিযোগ তুলে ওই মাদ্রাসা শিক্ষককে আটকের পর তাকে থানায় নিয়ে আসা হলেও কথিত ভিকটিমের তরফ থেকে শনিবার দুপুর পর্যন্ত কোন অভিযোগ দাখিল না হওয়ায় এবং কথিত ভিকটিম তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন না করায় তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘সাপ্তাহিক দশকাহনীয়া’র ২৬ বছর পূর্তিতে লেখা আহবান পরবর্তী সংবাদ নকলায় বিভিন্ন জাতের গাছের চারা রোপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads