ads

বৃহস্পতিবার , ৩০ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফাঁসিতে ঝুলে এক ব্যক্তির আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২২৫
শেরপুরে ফাঁসিতে ঝুলে এক ব্যক্তির আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এনায়েতুর রহমান (৫২) নামে এক ব্যক্তি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ২৯ আগস্ট বুধবার বিকেলে শহরের রাজাবাড়ী মহল্লায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, শেরপুর শহরের রাজাবাড়ী মহল্লায় বাসিন্দা মৃত আব্দুল হালিমের ছেলে এনায়েতুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল এবং ইতোপূর্বে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এনায়েতুর রহমান মানসিক রোগ থেকে মুক্তি পেতে বুধবার সবার অজান্তে বসত ঘরের সিলিংয়ের সাথে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা জজ এম এ নূরের বিদায় সংবর্ধনা পরবর্তী সংবাদ নকলায় সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads