ads

বৃহস্পতিবার , ৩০ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা জজ এম এ নূরের বিদায় সংবর্ধনা

খবর টি পড়েছেন : ২৮৪
শেরপুরে জেলা জজ এম এ নূরের বিদায় সংবর্ধনা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূরকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। ৩০ আগস্ট বৃহস্পতিবার সকালে সমিতির ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার জবাবে তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করা বিচারকদের নৈতিক দায়িত্ব। সদিচ্ছা থাকলে তা নিশ্চিত করা কোনোমতেই কঠিন হয়ে উঠে না। বিচারক হিসেবে কর্মকালীন সময়ে আমি সেই সদিচ্ছা নিয়েই কাজ করেছি। আইনজীবীসহ সবার সহযোগিতা নিয়ে সম্ভবত সেটা করতেও পেরেছি। তিনি কলুষমুক্ত বিচারঅঙ্গণ প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বার-বেঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করে বলেন, বার-বেঞ্চের সমন্বয়ের ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে ন্যায়বিচার বিঘ্নিত হয়। যার প্রভাবে বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি বাড়ে। ওইসময় তিনি শেরপুরে প্রায় ৬ মাসের কর্মকালীন সময়ে বার নেতৃবৃন্দের ভূমিকার প্রশংসা করে বলেন, বারের আন্তরিকতা ও সদিচ্ছা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আক্তারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা জজ আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এডভোকেট আবুল মানসুর স্বপন ও এডভোকেট এমকে মুরাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির নির্বাহী সদস্য এডভোকেট রেদওয়ানুল হক আবীর। বিচারক ও আইনজীবী নেতারা তাদের বক্তব্যে বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূরকে একজন সৎ, দক্ষ ও সাহসী বিচারক হিসেবে উল্লেখ করে তার অনুসৃত নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় মাইলফলক হয়ে কাজ করতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। ওইসময় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ হারুন অর রশিদ, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ সুদীপ্তা সরকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তালুকদার, সরকার হাসান শাহরিয়ার. নাহিদ সুলতানা ও বেগম মোমিনুনেন্নছা খানম, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী জজ রফিকুল বারী, সাদিয়া আফসানা রিমা, শারমিন সুলতানা সুমী, মোসাঃ সানিয়া আক্তারসহ সমিতির বর্তমান ও সাবেক কর্মকর্তা-সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ নূর গত ১ মার্চ শেরপুরে যোগদান করেন। তিনি বদলি হয়ে আইন মন্ত্রণালয়ে যুক্ত হলেও আগামী ১৩ সেপ্টেম্বর তার চাকরিজীবন শেষ হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে ফাঁসিতে ঝুলে এক ব্যক্তির আত্মহত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads