স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদসহ (৩৮) ৩ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২৮ অাগস্ট মঙ্গলবার রাতে শহরের চকপাঠক ও নারায়ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য দুজন হলেন সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক (৫৩) ও শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশিকুল ইসলাম রিয়েল (৪২)।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নওয়াজেশ অালী বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস দমন আইনের মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।









