ads

মঙ্গলবার , ২৮ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেমের দাফন সম্পন্ন

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেমের দাফন সম্পন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বাবর এন্ড কোম্পানী প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আবুল হাসেমের (৬৩) দাফন সম্পন্ন হয়েছে। ২৮ আগস্ট মঙ্গলবার বাদ আছর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মাঠে হাজার হাজার মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওইসময় মরহুমের কর্মজীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন মরহুমের বড়ভাই ও ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া। জানাজায় অংশ নেওয়া বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমজাদ হোসেন, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম তালুকদার সেলিম, জেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রৌশন, জেলা বিসিআইসি সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল হক প্রমুখ। পরে শহরের নারায়ণপুর এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল প্রয়াণে শেরপুরে গভীর শোকের ছায়া নেমে আসে।
ব্যবসায়ী আবুল হাসেম বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা ইউনিট; পেট্রোলপাম্প মালিক সমিতি ও পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি শেরপুর শিল্প ও বণিক সমিতি, ডায়াবেটিক সমিতি, ইটভাটা মালিক সমিতি, চালকল মালিক সমিতি, ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, আবুল হাসেম মঙ্গলবার সকালে নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আবুল হাসেম শেরপুর জেলা শহরের নারায়ণপুর এলাকার মরহুম বাবর আলীর ছেলে ও ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার ছোটভাই ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সদর ইউএনও হাবিবুর রহমানকে বিদায়ী সংবর্ধনা পরবর্তী সংবাদ শেরপুরে যুবদল সভাপতিসহ ৩ বিএনপি নেতা গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads