ads

মঙ্গলবার , ২৮ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৬২
শ্রীবরদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সমস্যা ও সম্ভাবনাসহ নানা বিষয়ের ওপর শেরপুরের শ্রীবরদীতে জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক আনার কলি মাহবুবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওইসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জীবনের লক্ষ্য থাকতে হবে। ফুটবল খেলায় যেমন গোলের লক্ষ্য থাকে তেমনি সকল কাজেরও লক্ষ্য স্থির করতে হবে। তিনি আরও বলেন, সমস্যার মধ্যে দিয়েই আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। জীবনে সফলতা আনতে হলে সমস্যা থাকবেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিসদের সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাছান, জেলা পরিষদ সদস্য আবু জাফর, ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ। সভায় বক্তারা স্থানীয় সমস্যা ও সম্ভাবনাসহ নানা দিক তুলে ধরেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেমের ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে সদর ইউএনও হাবিবুর রহমানকে বিদায়ী সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads