ads

মঙ্গলবার , ২৮ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেমের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ৩৭৪
শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেমের ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হাসেম (৬৩) নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট মঙ্গলবার সকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আবুল হাসেম শেরপুর জেলা শহরের নারায়ণপুর এলাকার মরহুম বাবর আলীর ছেলে ও ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার ভাই ছিলেন।
ব্যবসায়ী আবুল হাসেম বাবর এন্ড কোম্পানী প্রাইভেচট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা ইউনিট; পেট্রোলপাম্প মালিক সমিতি ও পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি শেরপুর শিল্প ও বণিক সমিতি, ডায়াবেটিক সমিতি, ইটভাটা মালিক সমিতি, চালকল মালিক সমিতি, ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার বাদ আসর ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে শেরপুর শহরের নারায়ণপুর এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার অকাল প্রয়াণে শেরপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কোরবানীর গরুর মাংসে আল্লাহু লেখা! পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads