ads

মঙ্গলবার , ২৮ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সদর ইউএনও হাবিবুর রহমানকে বিদায়ী সংবর্ধনা

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে সদর ইউএনও হাবিবুর রহমানকে বিদায়ী সংবর্ধনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ। ২৮ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলা হলরুমে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। ওইসময় তিনি বিদায়ী অতিথির ভবিষ্যৎ সুখ-সমৃদ্ধি ও পরিবারের সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সদর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুল মন্নাফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মচারী কল্যাণ পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক মুনছুর আলী, যুগ্ম সাধারন সম্পাদক মোজাজ্জেম হোসেন, সদস্য মফিজ উদ্দিন, আব্দুর রশিদ, জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৩ বছর অতিবাহিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি নিয়ে আগামী ৩০ আগস্ট শেরপুর থেকে কিশোরগঞ্জ জেলায় যোগদান করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেমের দাফন সম্পন্ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads