ads

শনিবার , ২৫ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কর্ণফুলী টানেলের ২৪% কাজ শেষ

খবর টি পড়েছেন : ১৯৯
কর্ণফুলী টানেলের ২৪% কাজ শেষ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্নফুলী টানেলের কাজ ২৪ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ২৫ আগস্ট শনিবার পতেঙ্গায় টানেলের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ওই কথা জানান।
চীনের সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন মডেলে নির্মাণ করা হচ্ছে কর্ণফুলী টানেল। গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া এ টানেলের সম্ভাব্য নির্মাণ সময় ধরা হয়েছে পাঁচ বছর।
সেতুমন্ত্রী কাদের বলেন, “প্রকল্পের শুরুতে আমরা অর্থায়ন নিয়ে বারবার হোঁচট খেয়েছিলাম। কিন্তু এখন সমস্যা নেই। টানেল নির্মাণের পথে।”
সাড়ে ৮ হাজার কোটি টাকার এ প্রকল্পে বাংলাদেশের আড়াই হাজার কোটি টাকা ব্যয় করছে, বাকি অর্থ দিচ্ছে চীন। মন্ত্রী জানান, টানেলের বোরিং মেশিন চীন থেকে আনা হয়েছে। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে মেশিনটি কাজ শুরু করবে।
চার লেইনের তিন দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্য এ টানেল হবে দুই টিউব সম্বলিত। পূর্ব পশ্চিম প্রান্তে হবে পাঁচ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক। টানেলের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫৫ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় তা আট হাজার ৪৪৬ দশমিক ৬৪ কোটি টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেত্রকোনায় নতুন সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ॥ চলতি… পরবর্তী সংবাদ নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৪

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads