ads

শনিবার , ২৫ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনায় নতুন সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ॥ চলতি সেশনেই এমবিবিএস-এ শিক্ষার্থী ভর্তি

খবর টি পড়েছেন : ২৪০
নেত্রকোনায় নতুন সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ॥ চলতি সেশনেই এমবিবিএস-এ শিক্ষার্থী ভর্তি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ নেত্রকোনায় সরকারি মেডিকেল কলেজ হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান নিজের ফেসবুক আইডিতে নেত্রকোনায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারি অনুমোদন সাপেক্ষে চলতি বছরের সেশনে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির সম্ভাবনা রয়েছে বলে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব জি. এম সালেহ উদ্দিন এ প্রতিবেদককে জানিয়েছেন। এদিকে অনগ্রসর অবহেলিত হাওর অঞ্চলের নেত্রকোনায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং এ বছরেই ছাত্রভর্তির খবর শুনে গোটা হাওর অঞ্চলসহ ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। বিশেষ করে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ^বিদ্যালয় স্থাপনের বিল পাসের পর এবার সরকারি মেডিকেল কলেজ স্থাপনের খবরে নেত্রকোনাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান নিজের ফেসবুকে আইডিতে লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নেত্রকোনায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নীতিগত অনুমোদন দিয়েছেন। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের স্থাপনের অনুমোদনের পর ঈদের আগে আরেকটি অনন্য উপহারের খবর। আমরা নেত্রকোনাবাসি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের স্থাপনের অনুমোদনের পর নেত্রকোনাবাসীর জন্য আরেকটি অনন্য উপহার নেত্রকোনা সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত দেয়া। নবসৃষ্ট অষ্টম বিভাগ ময়মনসিংহে আরও একটি দাবি পূরণ হলো। চলতি বছরেই এমবিবিএস প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির সম্ভাবনা রয়েছে বলে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব জি. এম সালেহ উদ্দিন এই প্রতিবেদককে জানিয়েছেন। এর মাধ্যমে অবহেলিত হাওরবাসীর উন্নত চিকিৎসা এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেডিকেল কলেজে শিক্ষার পথ সুগম হলো। এই যুগান্তকারী সিদ্ধান্ত নেয়ায় ময়মনসিংহ বিভাগবাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে।
নেত্রকোনাসহ ময়মনসিংহ বিভাগবাসী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আন্তরিক অভিন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতাগণ হলেন- ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের আহবায়ক, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি বর্ষিয়ান আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান খান এবং ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফএমএ সালাম, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম, বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ইন্ডিপেনডেন্ট টিভির নেত্রকোণা জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী, বিভাগীয় প্রেসক্লাব সদস্য নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক মোখলেছুর রহমান খান, বিভাগীয় প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক বিটিভি নেত্রকোণা জেলা প্রতিনিধি গোলাম বারি মিল্কী এবং বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোরবানির চামড়া বাণিজ্যে ভয়াবহ বিপর্যয় পরবর্তী সংবাদ কর্ণফুলী টানেলের ২৪% কাজ শেষ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads