‘মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করবে কমিটি’

খবর টি পড়েছেন : ২০৩
‘মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করবে কমিটি’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করবে কোটা পর্যালোচনা গঠিত কমিটি। এ ব্যাপারে ‘যতটা সম্ভব’ কোটাকে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। অপরদিকে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিদ্যমান ৩০ শতাংশ কোটার বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে ‘মতামত’ চাওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের সামনে কোটার কমিটির কাজের অগ্রগতি তুলে ধরেন। কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান।
শফিউল আলম বলেন, কমিটির প্রাথমিক সুপারিশ হলো কোটা অলমোস্ট উঠিয়ে দেওয়া, মেধাকে প্রাধান্য দেওয়া। তবে সুপ্রিম কোর্টের একটি রায় আছে যে, মুক্তিযোদ্ধা কোটা প্রতিপালন করতে হবে। সংরক্ষণ করতে হবে। যদি পদ খালি থাকে, তবে তা খালি রাখতে হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই পরবর্তী সংবাদ বিএনপির সঙ্গে কোনো সংলাপ হতে পারে না: হাছান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads