সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই

খবর টি পড়েছেন : ২৫৫
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শামলবাংলা ডেস্ক : দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ১৩ আগস্ট সোমবার রাত ৯টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এরআগে সোমবার বিকেল ৫টায় সমকাল সম্পাদকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট মধ্যরাতে সমকাল সম্পাদককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সব টেলিকম অপারেটরে ন্যূনতম কলরেট ৪৫ পয়সা পরবর্তী সংবাদ ‘মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করবে কমিটি’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads