ads

সোমবার , ১৩ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রজেক্ট প্রমোশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৩
শ্রীবরদীতে প্রজেক্ট প্রমোশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ অর্থনৈতিক উন্নয়নে সুশীল সমাজকে উদ্দীপ্ত করার মাধ্যমে সরকারের নীতিমালা চর্চার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে ক্ষমতায়ন প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ কর্মশালা। ১৩ আগস্ট সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল ডেভেলভমেন্ট সংস্থা (আরডিএস) এর সুশীলনের উদ্যোগে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে ওই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। আরডিএসের জেলা প্রোগ্রাম ম্যানেজার শামীমুর রহমানের সভাপতিত্বে ও রিজোনাল ম্যানেজার উজ্জল দত্ত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা কো অর্ডিনেটর শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমূল হাছান, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজজোহরা, ইউপি চেয়ারম্যান আঃ হালিম, প্রফেসর আসাদুল্লাহ, সংস্থাটির কৃষি পন্য উৎপাদন সমিতির সভাপতি আঃ করিম, সম্পাদক নজরুল ইসলাম, মঞ্জুয়ারা মঞ্জু, জহির রায়হান, মিন্টু ম্রং, আঃ রহিম প্রমুখ। ওয়ার্কশপে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সংস্থাটি কর্মকর্তা-কর্মচারীসহ সুধীবৃন্দরা অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ॥ শেরপুরে ৩ শিবির নেতার সাজা পরবর্তী সংবাদ নকলায় আউশের উন্নত জাত বিনাধান-১৯ শস্যকর্তন মাঠ দিবস

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads