ads

সোমবার , ১৩ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আউশের উন্নত জাত বিনাধান-১৯ শস্যকর্তন মাঠ দিবস

খবর টি পড়েছেন : ২১৬
নকলায় আউশের উন্নত জাত বিনাধান-১৯ শস্যকর্তন মাঠ দিবস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আউশ মৌসুমে খরাসহিষ্ণু উচ্চ ফলনশীল জাত বিনাধান-১৯ শেরপুরে নকলায় এবার ফলন মিলেছে একর প্রতি ৪৮ মণ। বৃষ্টি নির্ভর এ জাতের ধান মাত্র ১০২ দিনে ফসল কেটে ঘরে তুলেছেন কৃষক। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনাধান-১৯ আউশ মৌসুমের অন্যান্য জাতের তুলনায় প্রায় দ্বিগুন ফলন হওয়ায় কৃষকদের মধ্যে এ ধান নিয়ে দারুণ আগ্রহের সৃষ্টি হয়েছে। এতে করে আগামী মৌসুমে আউশ আবাদের পরিমাণ আরো বাড়বে বলে কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
১৩ আগস্ট রবিবার নকলা উপজেলার বাদগৈড় এলাকায় বিনাধান-১৯ জাতের এক শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় পরিবর্তিত আবহাওয়া উপযোগী ফসলের জাত উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিনা নালিতাবাড়ী উপকেন্দ্র এবং নকলা উপজেলা কৃষি অফিস ওই মাঠ দিবসের আয়োজন করে। এতে বিনা মহাপরিচালক ড. বিরেশ গোস্বামী প্রধান অতিথি এবং প্রশিক্ষণ পরিচালক ড. জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরিন আক্তার, কৃষক আলমগীর হোসেন, মন্নাফ খান, আব্দুল হালিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।
মাঠ দিবসে বাদাগৈড় এলাকার কৃষক আলমগীর হোসেনের ৫একর জমির বিনাধান-১৯ কেটে শুকনা অবস্থায় ২৪২ মণ ফলন পাওয়া যায়। যার একর প্রতি গড় ফলন ৪৮ মণ করে পাওয়া যায়। কৃষকরা জানান, আউশের ভালো জাত না থাকায় দিন দিন আউশ আবাদ কমে যাচ্ছিলো। তবে বিনাধান-১৯ এর মতো উচ্চ ফলনশীল, খরাসহিষ্ণু, স্বল্পúকালীন নতুন জাত বের হওয়ায় আবার তারা আউশ আবাদে মনোনিবেশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে প্রজেক্ট প্রমোশন ওয়ার্কশপ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ সুন্দর শেরপুর গড়তে সবার সহযোগিতা চাইলেন নবাগত জেলা…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads